• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

চিলমারীতে গ্রাম পুলিশ নিয়োগে দুর্নীতির অভিযোগ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)।। কুড়িগ্রামের চিলমারীতে গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ। স্বজন প্রীতি, অনিয়মের আশ্রয়সহ বিভিন্ন অভিযোগ উঠেছে, নিয়োগ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শূণ্য পদে ১জন করে গ্রাম পুলিশ (মহল্লাদার) অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য আবেদনপত্র আহবান করেন কর্তৃপক্ষ। আবেদনের প্রেক্ষিতে থানাহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের শুণ্য পদে ৬ জন, রমনা মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডে শূন্য পদে ৮ জন ও অষ্টমীরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শুণ্য পদে ৩ জন আবেদন করেন, উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়। আবেদনের প্রেক্ষিতে ১১ই নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। থানাহাট ও রমনা ইউনিয়নের একাধিক প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহন করলেও অষ্টমীরচর ইউনিয়নের ১জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, আবেদনকারী শহিদুল ইসলাম মৌখিক পরিক্ষায় অংশগ্রহন করার জন্য কোন পত্র কিংবা নোটিশ পাননি। অভিযোগকারী শহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত কারনে শুধুমাত্র নিয়োগকৃত প্রার্থী মোঃ সানোয়ারকে পরীক্ষায় উপস্থিতি নিশ্চিত করে, তাকেই নির্বাচিত করা হয়েছে। তিনি আরো জানান, আমাকে পরীক্ষায় অংশ নেয়ার জন্য কোন পত্র বা নোটিশ না দেয়ায় ১১ নভেম্বর পরীক্ষায় চলছে তা জানতে পেরে আমি নৌকা যোগে আসতে অনেক সময় পার হয় এবং নিয়োগকৃত ব্যাক্তির লোকজন আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন, ফলে আমি সময় মত হাজির হতে পারি নাই। একজন পরীক্ষায় অংশ নিল আর তাকেই একক ভাবে নিয়োগ প্রদান করা হল, বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে অনেক ধরনের কথা বার্তা। এছাড়া ও অভিযোগ উঠেছে রমনা মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডের শুণ্য পদে মহল্লাদার নিয়োগে ও। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, অজ্ঞাত কারনে সরকারপাড়া এলাকার, মৃত ধলু মিয়ার পুত্র মোঃ আজাদ মিঞা শারীরিক ভাবে অযোগ্য এবং ভুয়া স্কুল সনদ পত্র ব্যবহার করেই নির্বাচিত হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আরো জানা যায়, রমনা মডেল ইউনিয়নে নিয়োগকৃত প্রার্থী চলমান একটি মামলার আসামী। নিয়োগে অনিয়মের অভিযোগ এনে প্রার্থী মোঃ সোহেল রানা বলেন, বলে আর লাভ কি? টাকায় করে কাম পরীক্ষা শুধু মাত্র লোক দেখানো। অষ্টমীর চরের আবেদনকারীর মধ্যে শুধু একজন প্রার্থী উপস্থিত হয়েছিল এবং তাকেই নিয়োগ প্রদান করা হয়েছে তা শিকার করলে ও আর কোন প্রকার মন্তব্য করেননি নিয়োগ বোর্ডের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ