• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মেয়র পদ থেকে বরখাস্ত আব্বাস

সিসি নিউজ ডেস্ক ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে করা মামলায় কারাগারে থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা গত বুধবার (৮ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্বাস আলীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাঁর বিরুদ্ধে পৌরসভার ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন এবং তাঁকে গত ২৫ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ করা হলেও তিনি কোন জবাব দেননি। সেজন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১ উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’–আব্বাস আলীর এমন বক্তব্যের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পর পর দুইবার নৌকা নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া আব্বাস আলীকে এরইমধ্যে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনেন পৌরসভার সব কাউন্সিলর। আর দায়ের হওয়া মামলায় আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ