• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

নীলফামারী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা যৌতুক মামলায় কারাগারে

সিসি নিউজ ।। স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় নীলফামারী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ যাবিদ হোসেনের আদালতে তিনি জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ইমরান মিঞা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আবু তালেব মিঞার ছেলে। তিনি ২০১৯ সালের ২২মে নীলফামারীতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন।

মামলা সুত্র জানায়, চলতি বছরের ২১মে রংপুর নগরীর কেরানীপাড়া মহল্লার মোশাররফ হোসেনের মেয়ে মাহমুদা মারজিয়া মুক্তার সাথে ইমরান মিঞার বিয়ে হয়। রংপুর শহরে ধাপ লালকুঠি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তিতে পারিবারিক ভাবে বিয়ে মেনে নেয়ার কথা বলে স্ত্রী মুক্তার কাছে ৩০লাখ টাকা যৌতুক দাবী করেন ইমরান। এতে মুক্তা রাজি না হলে তাকে শারীরীক ও মানসিক ভাবে নির্যাতন করতো স্বামী ইমরান মিঞা।

এ ঘটনায় গত ৯অক্টোবর স্বামী ইমরানকে আসামী করে রংপুর কোতোয়ালী থানায় মামলা করেন মুক্তা। ওই মামলায় ১২ডিসেম্বর আদালতে জামিন নিতে হাজির হলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার রফিক হাসনাইন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নীলফামারীর কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার অফিসে আসেননি ইমরান মিঞা। কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার তিনি অফিসে আসেন এবং দাফতরিক কাজ সম্পাদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ