• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে এ্যাডভোকেসি সভা

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, জেলা পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক। সভায় জানানো হয়, “পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি বাল্য বিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি” শ্লোগান সামনে রেখে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবার পরিকল্পনা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি দেশের অগ্রগতী নির্ভর করে সে দেশের দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠির ওপর। পরিবারের সদস্য যদি বেশি হয় তাহলে তাদের মানুষ করা কঠিন হয়ে পড়ে। এর জন্য আমাদের পরিকল্পিত পরিবার অপরিহার্য।
এই সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জেলার ডিমলা উপজেলার চরাঞ্চলের অবহেলিত মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার প্রচারণা, কৈশোরকালীন মাতৃত্ব রোধসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী, জেলা মা ও শিশু কল্যান কেন্দ্রের সিনিয়র এমও জাহেদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক ইসমাইল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষ অফিসার নবেজউদ্দিন সরকার, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ