• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। চুয়াডাঙ্গার জীবননগরে ধানবোঝাই গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে আল আমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর পূর্ব পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল শিশু আল আমিন। এ সময় একই ইউনিয়নের হাবিবপুর গ্রামের ডুবো আলী এলাকার খড়ের মাঠ থেকে গরুর গাড়িতে ধানবোঝাই করে বাড়ি ফিরছিলেন। এ সময় গরুর গাড়ির চাকার নিচে পড়ে যায় আল আমিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই সে মারা যায়। আল আমিনের বুকের হাড় ভেঙে গেছে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘সদর হাসপাতালে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে ঘটনা শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ