• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইউটিউবার হয়ে ফাঁদে ফেলতো মেয়েদের

সিসি নিউজ ডেস্ক ।। পেশায় গাড়িচালক, তবে সেই পেশা ছেড়ে দিয়ে এখন হয়ে গেছে ইউটিউবার। বিভিন্ন প্রবাসী মেয়েদের সঙ্গে প্রথমে প্রেম ও পরে ভিডিও কলের মাধ্যমে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতো সে। একপর্যায়ে ফুসলিয়ে আপত্তিকর ভিডিও কলে কথা বলতে চায়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে সে নারীদের নগ্ন ছবির স্ক্রিনশট নিয়ে নেয়। পরবর্তী সময়ে তাদের ব্ল্যাকমেইল করতো।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আফসার আহমেদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে র‍্যাব কর্মকর্তারা। অভিযানের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল, একটি ক্যামেরা স্ট্যান্ড, ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

র‍্যাব-৪ অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বলেন, গত ১৩ ডিসেম্বর এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি। গ্রেফতারের পর তার কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই। গ্রেফতার আফসার আহমেদ বেশ কয়েক বছর ধরে অনলাইনে একটি ইউটিউব চ্যানেল চালিয়ে আসছিল। সেই ইউটিউব চ্যানেলটি ব্যবহার করে মেয়েদের ব্ল্যাকমেইল করতে ভিডিও আপলোড করতো সে। এভাবে সে মেয়েদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। প্রাথমিকভাবে সে এসব ঘটনার দায় স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

ডিআইজি মোজাম্মেল বলেন, ইউটিউব চ্যানেলটিতে টাকার বিনিময়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তার অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করতো। গুগল ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও ডাউনলোড করে তা এডিট করে আপত্তিকরভাবে আপলোড করতো। নারীদের অভিনয়ের সুযোগ, উপস্থাপনার কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতো সে। তাছাড়া সে নিজেকে বিভিন্নভাবে পরিচয় দিয়ে মেয়েদের আকৃষ্ট করতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ