নীলফামারী প্রতিনিধি ।। মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল চারটার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, পাক বাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পন করে। এর চার দিন পর বাদ্য হয়ে জেনারেল ইয়াহিয়া খান (পাকিস্তান) ইসলামাবাদ ফিরে গিয়ে বঙ্গবন্ধুকে মুক্তি দেন।
এসময় তাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি হাফিজুর রশীদ মঞ্জু, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ফরিদা খানম, জেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। শোভাযাত্রায় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।