• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি

সিসি নিউজ ।। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার রাজধানী আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন ভবনে এই ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি জানান, ৩১ জানুয়ারি ২১৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।

এ ক্ষেত্রে মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি।

ইসি সচিব আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ এবং প্রতীক বরাদ্দ করা হবে ১৪ জানুয়ারি।

আর এই ধাপে সব ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর খোন্দকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ