• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাপা

সিসি নিউজ ডেস্ক ।। নির্বাচন ক‌মিশন (ইসি) গঠ‌ন নি‌য়ে রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মি‌দের সঙ্গে সংলা‌পে ব‌সে‌ছে জাতীয় পা‌র্টির প্রতি‌নি‌ধি দল।

আজ সোমবার বি‌কে‌লে বঙ্গবভ‌নে দল‌টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কা‌দেরের নেতৃত্বে আট সদ‌স্যের এক‌টি প্র‌তি‌নি‌ধি দল রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে আলোচনায় ব‌সে।

সংলা‌পে অংশ নেওয়া অন্য সদস্যরা হ‌লেন, জাপার  সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,  মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

আইন না থাকায় বর্তমান ইসি গঠনের পথেই হাঁটছে সরকার। নতুন ইসি গঠনে সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপে বসেছেন। পর্যায়ক্রমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতির এই সংলাপকে নিয়মরক্ষার বলে মনে করছেন কেউ কেউ।

কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। এই কমিশন গঠনের আগে ২০১৬ সালে ৩১টি দলের সঙ্গে সংলাপ করেছিলেন রাষ্ট্রপতি। এক মাস সংলাপ শেষে সার্চ কমিটি করে ইসি গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইসি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। বর্তমান ইসি গঠনে আবদুল হামিদও সেই প্রক্রিয়া অনুসরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ