• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

কিশোরগঞ্জে স্থগিত ছয় কেন্দ্রে ভোট ৩০ ডিসেম্বর

কিশোরগঞ্জ প্রতিনিধ।। নীলফামারীর কিশোরগঞ্জে স্থগিত হওয়া ছয়টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ডিসেম্বর।
গেল ২৮নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতার কারণে মাগুড়া, বড়ভিটা ও সদর ইউনিয়নের এই ছয়টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সহিংসতার কারণে বড়ভিটা এমইউ সিনিয়র মাদরাসা, বড়ভিটা স্কুল এ্যান্ড কলেজ, পাড়ের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিংগেরগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশন স্থগিত হওয়া ভোটকেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ