• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

সৈয়দপুরে চুরির হিড়িক, জনমনে উদ্বেগ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সম্প্রতি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটছে। বুধবার একই রাতে দুটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। পুলিশের নজরদারী না থাকায় চুরির ঘটনা বাড়ছে বলে দাবি ভুক্তভোগীদের।
জানা যায়, ওইদিন ভোর ৪ টার দিকে শহরের নিয়মতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাইপাস সড়ক সংলগ্ন পাশাপাশি সাইদ মটরস ও আলিফ মটরস নামে দুটি দোকানে চুরি হয়। চোরেরা দোকান দুটির সামনে পিকআপ ভ্যান লাগিয়ে তালা ভেঙ্গে ১৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যান। এর মধ্যে সাইদ মটরসের ১০ লাখ টাকার ৩৫ টি টায়ার ও আলিফ মটরসের ছোটগাড়ীর ৪টি এবং বড় গাড়ীর ১০ টি টায়ারসহ আনুমানিক ৪ লাখ টাকার মালামাল রয়েছে।
এর আগে মঙ্গলবার বেলা এগারটার দিকে শহরের মুন্সিপাড়া খেজুরবাগ এলাকায় শাহারিয়ার ইসলাম সবুজ নামের একজনের বাসা থেকে নগদ ৩০ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা। উল্লেখিত তিনটি চুরির ঘটনাতেই চোর ও চুরির দৃশ্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় রেকর্ড থাকলেও পুলিশের তেমন কোনও তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা। এছাড়া প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও দোকানপাট থেকে নগদটাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোটরসাইকেল, সাইকেলসহ বিভিন্ন মালামাল অহরহ চুরির ঘটনা ঘটছে।
আলিফ মটরসের মালিক আলিফ হোসেন জানান, অভিযোগ দেওয়ারর প্রায় ৮ ঘন্টা হলেও এখনো পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে আসেননি। পুলিশকে দেওয়া ভিডিও ফুটেজ দেয়া হয়েছে।
শাহরিয়ার ইসলাম সবুজ জানান, ওই দিন তাঁর পরিবার বাসায় তালা দিয়ে বেড়াতে যান। এই সুযোগে চোরেরা তাঁর বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যান। তিনি আরও বলেন, দিনের বেলায় এভাবে চুরি হওয়ায় আশেপাশের মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, চুরির যে ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং তা তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে চোরদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ