• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |

সৈয়দপুরে আ’লীগের চার বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পাচটি ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃ্হস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশিদ চৌধুরী বুলবুল, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুন ও খাঁতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা পাইলট
চতুর্থ দফায় ২৬ ডিসেম্বর এ উপজেলায় ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ওই চারজনসহ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ