• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

ভোটে হেরেও প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রার্থী

সিসি নিউজ ডেস্ক ।। সাতক্ষীরার গাবুরায় ভোটে হেরেও প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবন্ধী পরিবারকে ঘর সংস্কার করে দিয়েছেন মেম্বার প্রার্থী কামরুল ইসলাম। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি ঘর তৈরির প্রয়োজনীয় উপকরণসহ কাঠমিস্ত্রী ও লোকজন নিয়ে ঘরটি সংস্কার করে দেন।

দেখা যায়, নির্বাচনে অংশ নিয়ে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পরে কেউ কথা রাখে না। কিন্তু ভোটে পরাজিত হয়েও কথা রেখেছেন কামরুল। রবিবার (২৬ ডিসেম্বর) গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে পরাজিত হয়েও একদিন পর বাকপ্রতিবন্ধীর ঘর সংস্কার করে দিয়েছেন তিনি।

পরাজিত প্রার্থীর এ কাজে সন্তোষ প্রকাশ করে স্থানীয়দের অনেকে বলেন, এমন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষকে সমাজের নেতৃত্বে আনা দরকার।

এ বিষয়ে কামরুল ইসলাম বলেন, ‘জনপ্রতিনিধি না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষের জন্য কাজ করা যায়। এ জন্য প্রতিবন্ধীর ঘর সংস্কার করে দিলাম। আগামী দিনেও মানুষের পাশে থাকতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ