• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হলি ফ্যামিলির সেই চিকিৎসক কারাগারে

সিসি নিউজ ডেস্ক।। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ ওই চিকিৎসককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ বিকেলে ডা. সালাউদ্দিনকে আদালতে হাজির করে রমনা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সালাম খান পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে ডা. সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল বুধবার রাজধানীর মগবাজারের ইস্কাটনের বাসা থেকে সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

এজাহারে বলা হয়েছে, বাদী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। গত বছরের জানুয়ারিতে কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী ফার্মাকোলজি প্রাইভেট পড়ানোর কথা বলে শিক্ষার্থীর কাছ থেকে দুই দফায় অগ্রিম ২০ হাজার টাকা নেন। তাঁকে শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার কথা বলা হয়। বাদী রাজি না হলে তাঁকে কলেজেই পড়াতে শুরু করেন ওই শিক্ষক। গত বছরের মার্চে করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আইটেম পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে ডা. সালাউদ্দিন বিভিন্ন সময় অনলাইনে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে তাঁর বাসায় যেতে বলেন। এতে শিক্ষার্থী রাজি না হওয়ায় কলেজে বিভিন্ন সময় দেখা করে অনৈতিক প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে ছাত্রীকে আরও বেশি দিন কলেজে থাকতে হবে বলে হুমকি দেওয়া হয়।

গত ৬ নভেম্বর কলেজের সিঁড়ির পাশে শিক্ষক ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলেও উল্লেখ করা হয় মামলায়। এর আগে ২২ ডিসেম্বর ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই ছাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ