
চিরিরবন্দর ( দিনাজপুর) প্রতিনিধি।। পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ’ চলে বিকেল ৪টা পর্যন্ত।
পৌষের তীব্র শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পূন্ন করা হয়েছিলো বলে জানিয়েছেন চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক।
তিনি বলেন, গতকাল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও সকালে পাঠানো হয়েছে ব্যালট পেপার।
প্রতিটি কেন্দ্রে মোতায়েন ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া টহলে ছিলো বিজিবির সদস্যরা।
চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নে ৪৩ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত (নারী) পদে ১৪৯ জন, ও সাধারন সদস্য পদে ৩৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।