• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের উদ্যোগে কম্বল বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে সাড়ে পাঁচশ অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এ কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের  জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন ক্লাবটির কেবিনেট ট্রেজারার লায়ন ফারুক রাহমান, লায়ন এসকে রয় মনা, লায়ন শামসুন নাহার, রিজিয়ন চেয়ারপার্সন  (হেডকোয়ার্টার) ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আমিনুল হক, রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস্) প্রভাষক লায়ন আব্দুল মান্নান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ