• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

সৈয়দপুরে গাউসিয়া ইসলামিক মিশনের উদ্যোগে কম্বল বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর  সৈয়দপুরে  চারশ  অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে শহরের গোলাহাট পানি ট্যাংকি মাঠে গাউসিয়া ইসলামিক মিশনের সাংগঠনিক জেলা সৈয়দপুর শাখার উদ্যোগে  এ কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড: সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী।

বিশেষ অতিথি ছিলেন এর সম্পাদক হাজী আজহার সুলাতান, মাওলানা জব্বার ও আরজু আশরাফি। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর শাখার সভাপতি ও সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভুলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ