• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থী টিকা পাবে ৩১ জানুয়ারির মধ্যে

সিসি নিউজ ডেস্ক ।। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে করোনার এক ডোজ করে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, হঠাৎ করেই করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। আমরা ভেবেছিলাম মার্চ মাসের দিকে সংক্রমণ বাড়বে। কিন্তু ডিসেম্বরের শেষে সংক্রমণ বেড়ে গেছে।

১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এদের মধ্যে ৪৪ লাখ প্রথম ডোজ টিকা পেয়েছে। ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। মোট ৪৮ লাখ ১৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী করোনার টিকা পেয়েছে। ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জন শিক্ষার্থী করোনার কোনো টিকা পায়নি।

দেশের ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করতে পারবে জানিয়ে দীপু মনি বলেন, ‘বাকি উপজেলাগুলোতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে টিকা দেওয়া শেষ করতে পারব। ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর প্রথম ডোজ শেষ করতে পারব।’

স্কুলের আইডির পাশাপাশি শিক্ষার্থী হিসেবে যে কোনো প্রমাণ দেখাতে পারলে টিকা দেওয়া হবে বলে জানান দীপু মনি। তিনি বলেন, ‘স্কুল থেকে শিক্ষার্থীদের টিকা নিতে নিয়ে গেলে তো সমস্যা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ