• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

অর্ধেক আসনে যাত্রী নিয়ে ১৫ জানুয়ারি থেকে চলবে ট্রেন

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা আসার পর বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। কোনো ট্রেন বন্ধ করা হবে না।

রেলও‌য়ের অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক (অপা‌রেশন) সরদার সাহাদাত আলী সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১৫ জানুয়া‌রি থে‌কে আসন সংখ্যার অ‌র্ধেক যাত্রী নি‌য়ে চল‌বে ট্রেন। সব ট্রেনই চল‌বে। ‌কো‌নো ট্রেন বন্ধ করা না। আগামী ১৩ জানুয়া‌রি থে‌কে স্বাস্থ্যবিধি মে‌নে চল‌বে যাত্রীবাহী ট্রেন।’

ক‌রোনা সংক্রমণ রো‌ধে ১৩ জানুয়া‌রি থে‌কে আস‌নের অ‌র্ধেক যাত্রী নি‌য়ে গণপ‌রিবহন চালা‌নোর নি‌র্দেশনা দি‌য়ে‌ছে সরকার।

সরদার সাহাদাত আলী জানান, ১৫ জানুয়া‌রির ট্রেনের টি‌কিট বি‌ক্রি করা হ‌বে ১২ জানুয়া‌রি থেকে।

তিনি বলেন, ‘টি‌কিট আগাম বি‌ক্রি হওয়ায় ১৩ জানুয়ারি থে‌কে ট্রেন অ‌র্ধেক যাত্রী নি‌য়ে চল‌তে পারবে না। যারা আগাম টি‌কিট কি‌নে‌ছেন, তা‌রা যে‌তে পার‌বেন। ১৫ জানুয়ারি থেকে ট্রেন যেন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারে, এজন্য মঙ্গলবার সফটওয়্যার হালনাগাদ করা হ‌য়ে‌ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ