• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৭

সিসি নিউজ ডেস্ক।। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় দিনাজপুরে অনুভূত হচ্ছে কনকনে শীত।

বুধবার সকাল ৬টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কর্মজীবী ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে।

লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন না। আর জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে যাচ্ছেন, শীতের তীব্রতার তারও পড়ছেন বিপাকে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ; বাতাসের  গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৈয়দপুরে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে ধাবিত হয়।

এ ছাড়া সৈয়দপুর ১১ দশমিক ২; তেঁতুলিয়া ১০ দশমিক ২ ; রংপুর ১২ দশমিক ৩; রাজারহাট (কুড়িগ্রাম) ১২;  বদলগাছি (নওগাঁ) ১০ দশমিক ২; রাজশাহী ১১; যশোর ১২ দশমিক ৪; চুয়াডাঙ্গা ১০ দশমিক ৭; বগুড়া ১২; শ্রীমঙ্গল ১৩ দশমিক ৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ