• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাটে পাথর নিক্ষেপে আহত ট্রেন চালক

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার রইচবাগ স্টেশনের কাছে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের গুরুতর আহত হয়েছেন এক সহকারী ট্রেন চালক। লিটন হোসেন (৩৫) নামের ওই চালক লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

বুধবার সকালের দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার রইচবাগ রেলস্টেশনের ১’ শত মিটার দুরে এ ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের গ্লাস ভেঙে সহকারী ট্রেনচালক লিটন হোসেন মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

লালমনিরহাট রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় বুড়িমারী থেকে ডাউন ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৯টা দিকে রইচবাগ রেল স্টেশন পার হলে হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি পাথরের ঢিল পড়ে। এ সময় একটি পাথর ইঞ্জিনের কাচ ভেঙে লিটন হোসেনের মুখে আঘাত হানে। এ সময় ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনটি আবারও লালমনিরহাটের উদ্দেশে রওনা করে।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি দুঃখজনক। পাথর নিক্ষেপ বন্ধে বিভিন্ন সময় জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ