• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে লিমন সরকার  (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার  দুপুর ১২ টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ রংপুর-দিনাজপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় রিহাব হোসেন  (২১) ও শাহাবুল ইসলাম (২৮) নামে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত নিহত লিমন সরকার রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানপাড়ার আব্দুল গফুরের ছেলে। আহত শাহাবুল একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ও রিহাব হোসেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের দলুয়া কোরানীপাড়ার বাশিরুল কোরানীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিমন ওই দুইজন আরোহীকে নিয়ে মোটরসাইকেলে করে নীলফামারীর ঢেলাপীর হাটে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত এলাকায় বিপরীত দিক  দিনাজপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক ও আরোহী দুইজন গুরতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক লিমনকে মৃত ঘোষনা করেন এবং আরোহী দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রমেকে পাঠান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাস চালক সেখান থেকে পালিয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের  অভিযোগ না থাকায় তাঁদের অনুরোধে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ