• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভূমধ্যসাগর থেকে কমপক্ষে ৭ বাংলাদেশির মরদেহ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক ।। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত সাতজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়ে মারা যান তাঁরা। লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসার দ্বীপ অভিমুখী নৌকাটিতে অধিকাংশ যাত্রীই ছিলেন বাংলাদেশি ও মিসরীয়।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আজ মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, ইতালির কোস্টগার্ড লাম্পেদুসা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে সাগরে নৌকাটি ভাসতে দেখতে পায়। পরে সেখানে গিয়ে নৌকাটিতে তিনজনকে মৃত অবস্থায় পায় এবং বাকি চারজন নৌকাটি কূলে ভেড়ানোর অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান।

লাম্পেদুসার মেয়র সালভাতোরে মারতেল্লো জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। নৌকাটিতে ২৮০ জন আরোহীর অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। চলতি বছরের প্রথম ২৪ দিনেই ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন বলে ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ