• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

সিসি নিউজ ।। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার শেরে বাংলা সড়কের খানাখন্দ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌর মেয়র রাফিকা আকতার জাহান এ কজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সকল ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, নগর উন্নয়ন সহায়তা প্রকল্প (এডিপি) এর আওতায় ২৭ লাখ টাকা ব্যয়ে এ কাজটি করা হচ্ছে। এর মধ্যে শহরের তামান্না সিনেমা হলের মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের শুধুমাত্র খানাখন্দ সংস্কার করা হবে।
কাজটি বাস্তবায়ন করবেন মেসার্স রিয়া কনস্ট্রাকশন ও হাবিব ইন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ