সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ী রেয়াজ উদ্দিনকে (৬৫) নিজ বাড়িতে নির্মমভাবে হত্যার ঘটনায় হয়েছে। নিহতের স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে গত শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় ওই মামলাটি দায়ের করেন।
তবে আজ শনিবার পর্যন্ত এ হত্যার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এদিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান ব্যবসায়ী রেয়াজ উদ্দিন হত্যার ঘটনায় থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবসায়ীকে হত্যার ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের জোর তদন্ত চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে সৈয়দপুর শহরের কাজীহাট মোল্ল্যা রোডের বাসিন্দা কাপড় ব্যবসায়ী রেয়াজ উদ্দিনকে নিজ বাড়িতে শয়ন কক্ষে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত কাপড় ব্যবসায়ীা সৈয়দপুর শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে জামিল গামেন্টর্স এবং একটি কাপড়ের দোকান মালিক ছিলেন।