• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৯১

সিসি নিউজ ডেস্ক ।। রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৮৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁরা শনাক্ত হন। বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নাজমা জানান, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ৩৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৬ জন, নওগাঁয় ৩৯ জন, নাটোরে ৬৩ জন, জয়পুরহাটে ৪৫ জন, বগুড়ায় ১৩৬ জন, সিরাজগঞ্জে ৩৫ জন এবং পাবনায় ১৫০ জন নতুন রোগী শনাক্ত হন। ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২২৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ