• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

রংপুরে পুলিশ পরিদর্শকের স্ত্রী কানিজ ফাতেমা দুই দিনের রিমান্ড

সিসি নিউজ।। প্রেমের ফাঁদে ফেলে গোপনে অশ্লিল ভিডিও ধারন করে ফাঁস করার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগে গ্রেফতার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের স্ত্রী  কানিজ ফাতেমা ওরফে ফাতেমা কানিজকে দুই দিনের রিমান্ড মজ্ঞুর করেছে আদালত।

রোববার দুপুরে রংপুর মেট্রোপালিটান কোতয়ালী আমলী আদালতের ম্যাজিষ্ট্রেট শুনানী শেষে রাজু আহম্মেদ এ আদেশ দেন।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই মজনু মিয়া দুই দিনের রিমান্ড মজ্ঞুর করার বিষয়টি নিশ্চিত করেছেন। এ আগে রোববার কড়া পুলিশী পাহারায় আসামী কানিজ ফাতেমাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুপুর সোয়া একটায় রিমান্ড শুনানী শুরু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মজনু মিয়া আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে দেবার জন্য আদালতে আবেদন করেছিলেন। রিমান্ড শুনানীতে আসামী কানিজ ফাতেমার আইনজিবী রিমান্ডের বিরোধীতা করেন। অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন আসামীর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী রয়েছে তার প্রতারনার শিকার হয়েছেন আরো অনেকে সে কারনে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আরো গুরুত্বপুর্ন তথ্য পাওয়া যাবে। পরে দুই পক্ষের শুনানী শেষে বিজ্ঞ বিচারক দুদিনের রিমান্ড মজ্ঞুর করেন।

গত ৪ জানুয়ারী রংপুর পুলিশ সুপার কার্যালয়ে অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শ হাবিবুর রহমানের স্ত্রী কানিজ ফাতেমাকে নগরীর বিকন মোড় এলাকায় অবস্থিত একটি ভাড়া নেয়া বিশাল বহুল ফ্লাট থেকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ