• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব

সিসি নিউজ ডেস্ক ।। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম আজ সোমবার সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ সচিবের গত বুধবার করোনা শনাক্ত হয়েছে। এরপর থেকে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাস শনাক্ত হলেও মন্ত্রিপরিষদ সচিব শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন মাহমুদ ইবনে কাসেম।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সবার করোনা পরীক্ষা করানো হয়। এই বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের শারীরিক জটিলতা নেই তারা বাসায় থেকে ভার্চ্যুয়ালি অফিস করছেন।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে অফিস করতে সরকারি নির্দেশনা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগেরও অর্ধেক জনবল বাসায় থেকে ভার্চুয়াল অফিস করছেন। যাদের অফিসে এসে কাজ করার কথা ছিল তাদের মধ্যে অনেকের করোনা শনাক্ত হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের অনেক কক্ষ ফাঁকা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ