• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

খানসামায় কন্দাল জাতীয় ফসল উন্নয়নে কৃষক প্রশিক্ষণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ২০২১-২২ অর্থ বছরে কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় কন্দাল ফসলের গুরুত্ব, আধুনিক পদ্ধতিতে কন্দাল ফসল উৎপাদন পদ্ধতি, কন্দাল ফসলের বিভিন্ন আধুনিক জাত, রোগ, পোকা, সুষম সারের ব্যবহার, চারা তৈরির কৌশল ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ