• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

সিসি নিউজ।। প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইবি)।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে আইইবি’র উপকেন্দ্র নীলফামারী।
মানববন্ধনে সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, গণপুর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলীগণসহ অন্যান্য প্রকৌশলীগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, পাউবো সৈয়দপুরের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, আগে বিভাগীয় ভাবে এডিপি শতভাগ প্রকল্পের মুল্যায়ন ও পরিবীক্ষণ করা হতো এখন সেটি রহিত করে জেলা প্রশাসনের মাধ্যমে করার লক্ষ্যে আদেশ জারী করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়। এটি যৌক্তিক নয়। কারণ সিভিল প্রশাসনের প্রকৌশলগত কাজের পরিবীক্ষণ ও মুল্যায়ন যুক্তিসঙ্গত নয়। অবিলম্বে ওই আদেশ প্রত্যাহার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ