কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর মৌলভীর হাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে মৌলভীর হাটের যাত্রীছাউনি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ওয়ারিশ বর্গের কোন সন্ধান না পেয়ে রংপুর সিআইডি পুলিশের ক্রাইম ইউনিটকে খবর দেয়।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শরীফ আহম্মেদ অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, লাশের ওয়ারিশ বর্গের কোন সন্ধান না পেয়ে রংপুর সিআইডি পুলিশের মাধ্যমে লাশের প্রাথমিক সুরতহালসহ পরীক্ষা নিরীক্ষার পর ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরন করা হয়েছে।