• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী চেম্বার অব কমার্স নির্বাচনে ২১জনের মনোনয়ন পত্র দাখিল

সিসি নিউজ।। নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর দ্বি—বার্ষিক নির্বাচনে ২১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এরমধ্যে সাধারণ সদস্য পদে ১৩জন, সহযোগী সদস্য পদে ৭জন এবং ট্রেড গ্রুপ থেকে একজন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী বোর্ডের আহবায়ক ও মশিউর রহমান ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার মানিক। তিনি জানান, বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো।
সুত্র জানায়, দাখিলকারীদের মধ্যে সাধারণ সদস্য পদে রয়েছেন শফিকুল আলম ডাবলু, সিদ্দিকুল ইসলাম, রাজ কুমার পোদ্দার, রাকিব হাসান মিশুক, হোসেইন খান মানিক, আখতার হোসেন স্বপন, তাপস কুমার সাহা, আফসানা আফরোজ, আবিদ হোসেন মানিক, আরমান হাবিব, নুরুল ইসলাম সুইডেন, মফিজার রহমান ও মোফাখে্খরুল ইসলাম মামুন।
এছাড়া সহযোগী সদস্য হিসেবে আবু সালেহ সোহেল রানা, হামিদুল ইসলাম, নওশাদ আলম, এজাজ আহমেদ, রিপন কুন্ডু, হাফিজুল ইসলাম ও সুজিত কুমার চক্রবর্তি এবং ট্রেড গ্রুপ থেকে হামিদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন।
নিবার্চনী বোর্ড আহবায়ক সারওয়ার মানিক জানান, আগামী ১২মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০৭১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি জানান, সাধারণ সদস্যের ১২টি পদের বিপরিতে ১৩জন এবং সহযোগী সদস্যের ৫টি পদের বিপরীতে ৭জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আগামী শনিবার ১৩ ফেব্রুয়ারী যাচাই বাছাই এবং ২৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন হিসেবে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ