• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার

সিসি নিউজ ডেস্ক ।। ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন। পরীক্ষায় গড়ে ৯৫.২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আজ রোববার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার নয়টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৪ লাখ ৪ হাজার ২৪৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার ৯৫.২৬ শতাংশ ও শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫টি।

৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৯৫.৫৭ হাজার, জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৪ হাজার ৮৭২ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ জন।

নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০%, রাজশাহীতে ৯৭.২৯ %, কুমিল্লায় ৯৭.৪৯%, যশোরে ৯৮.১১%, চট্রগ্রামে ৮৯.৩৯%, বরিশালে ৯৫.৭৬%, সিলেটে ৯৪.৮০%, দিনাজপুরে ৯২.৪৩% এবং ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৫.৭১% শিক্ষার্থী পাস করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ