• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

জিপিএ–৫ এবং পাসের হারে এগিয়ে মেয়েরা

সিসি নিউজ ডেস্ক ।। এইচএসসি ও সমমানের পরীক্ষার জিপিএ–৫ এবং পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ১৪ শতাংশ, আর মেয়েদের ৯৬ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৪০৬ জন অন্যদিকে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৮৬ হাজার ৭৬৩ জন। মেয়েদের ১৫.৬১ শতাংশ এবং ছেলেদের ১২.১৩ শতাংশ জিপিএ–৫ পেয়েছে।

আজ রোববার দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১৫ হাজার ৫১৬ ও ছাত্রী ৬ লাখ ৫৬ হাজার ১৬৫ জন। পাস করেছেন ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন ছাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ