সিসি নিউজ ডেস্ক ।। এবছর এইচএসসি সমমান কারিগরি শিক্ষা বোর্ডে পাস করেছে ৯২.৮৫ শতাংশ শিক্ষার্থী। এই বোর্ডে এবার জিপিএ-৫ জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। আগের বছরের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ১ হাজার ৬৩০ জন।
রোববার ২০২১ সালের এইচএসসি ও সমমানের ফল ঘোঘণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
কারিগরি শিক্ষাবোর্ড থেকে এবছর ১ লাখ ৪৯ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থীর সবাই অংশ নেয়। এর ভেতর ১ লাখ ৫ হাজার ৩৩৮ জন ছেলে এবং ৪৩ হাজার ৮৫৯ মেয়ে পরীক্ষার্থী ছিলো। সেখান থেকে পাস করেছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ জন।
কারিগরি শিক্ষাবোর্ড থেকে এবছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৮৫৮ জন এবং মেয়ে ১ হাজার ৯১৭ জন।
এবছর কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষায় অংশগ্রহণ করে মট ৮৩৫টি প্রতিষ্ঠান। এর ভেতর থেকে শতভাগ পাস করেছে ১৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একজনও পাস করতে পারেনি এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই কারিগরিতে।