সিসি নিউজ ।। ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। ঘোষিত ফল অনুযায়ী, গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ। মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। তবে দেশের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, শতভাগ ফেল করা পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর বোর্ডের অধীনে রয়েছে দুটি। এগুলো হলো- দিনাজপুর বোর্ডের রংপুর জেলার গঙ্গাচড়া থানার বড়াইবাড়ি কলেজ ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে বড়াইবাড়ি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনজন ও পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন বলে জানা যায়।