• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সোমবার প্রস্তাবিত সব নাম প্রকাশ করবে সার্চ কমিটি

সিসি নিউজ ডেস্ক ।। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের প্রস্তাবিত নামগুলো আগামীকাল সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটি।

তৃতীয় সেশনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক শুরুর পর এ কথা জানিয়েছেন সার্চ কমিটির সভাপতি ওবায়দুল হাসান। আজ বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাঞ্জে এ বৈঠক শুরু হয়েছে।

ওবায়দুল হাসান বলেন, ‘আগামীকাল সোমবার বিকেলে প্রস্তাবিত সব নাম প্রকাশ করা হবে।’ তিনি জানান, যতো নামই আসুক সবগুলো নাম মন্ত্রিপরিষদের ওয়েবসাইট ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

যেসব রাজনৈতিক দল এখনো নাম দেয়নি তারা আগামীকাল সোমবারও নাম দিতে পারবে বলেও জানিয়েছেন সার্চ কমিটির প্রধান। তবে শুধু রাজনৈতিক দলগুলোর জন্য এই সময় বর্ধিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ