• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মসিউর রহমান রাঙ্গার স্ত্রী মারা গেছেন

সিসি নিউজ ডেস্ক ।। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন (৫৫) আর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। রাকিবা নাসরিন দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাকিবা নাসরিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। সোমবার এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, রাকিবা নাসরিন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী। তিনি আজীবন হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন। গণমানুষের কল্যাণে নীরবে কাজ করেছেন। মানব সেবায় রাকিবা নাসরিন এর অবদান অক্ষয় হয়ে থাকবে।

রাকিবা নাসরিন এর মৃত্যুতে একইভাবে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ