সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্ট সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। “ভালোবাসার উষ্ণতা” শিরোনামে এবং “চলার পথে আলো হাতে, আমরা আছি তাদের সাথে” সংগঠনের এ শ্লোগান সামনে রেখে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক সাকির হোসেন বাদল এবং বিশেষ অতিথি ছিলেন স্বপ্নছায়া সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক নুসরাত জাহান (পনি) এবং সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।
স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্ট সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মো. আব্দুস সোবহান শাহ্ শাকিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আরাফাত আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল- মামুন প্রমূখ। এ সময় সংগঠনের সহসভাপতি সিয়াম উর রশীদ সিয়াম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক রেজানুর আহমেদ, অর্থ সম্পাদক মো. মাসুম,দপ্তর সম্পাদক মো. মোস্তাক আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মারুফ হোসেন,সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।