সিসি নিউজ ডেস্ক ।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অনলাইনে চলবে। আর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় খুলবে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে ২২ ফেব্রুয়ারির পর আরও ১০ থেকে ১৪ দিন সময় নেওয়া হবে।
ব্রিফিংয়ে সব প্রতিষ্ঠানকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।