সিসি নিউজ : বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে নতুন একটি তরলীকৃত গ্যাসের (এলপি) ফিলিং স্টেশন উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে (২১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বাইপাস সড়ক সংলগ্ন রাবেয়া মোড় এলাকায় ওই এলপিজি গ্যাস স্টেশনটি উদ্বোধন করা হয়। এর নাম দেওয়া হয়েছে ইকু এলপিজি গ্যাস স্টেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলমের মা তহমিনা আলম। তিনি ফিতা কেটে ও পাম্পের সুইচ টিপে ফিলিং স্টেশনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইকু গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন আলম, ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম, পরিচালক ইরফান আলম সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী ও সুধীজন। এর আগে ফিলিং স্টেশনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।