• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গাছ ও ফুলের তৈরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

।। এস.এম.রকি ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সবাই যখন ইট-পাথর দিয়ে তৈরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে, ঠিক তখনি দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাছ ও ফুল দিয়ে তৈরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন মহলে প্রশসংসিত হচ্ছেন ঐ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।
২১ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে সরেজমিনে ওই স্কুলে গিয়ে দেখা যায়, গ্রীলে ঘেরা সুসজ্জিত ফুলের বাগানের এক কোণে কাঁটা মেহেদী ও গাঁদা ফুল দিয়ে তৈরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি প্রকাশ হলে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগকে ধন্যবাদ ও সাধুবাদ জানান অনেকেই।
এই বাগান ও শহীদ মিনারের তৈরীকারক ঐ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, ছোট বেলা থেকেই বাগানের প্রতি আগ্রহ। সেই আগ্রহ থেকেই বাগানে গাছ ও ফুল দিয়ে বিভিন্ন প্রতীক ও স্তম্ভ তৈরী করি। এর মধ্যে শহীদ মিনারটি আজ নতুন সাজে সেজেছে।
তিনি আরো বলেন এই বাগানের কাজ আরো প্রসারিত করতে আর্থিকা সহায়তা প্রয়োজন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএমএ মান্নান বলেন, সাবেক গুলিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এই শহীদ মিনার ও বাগানের দৃশ্য ও ডিজাইন সত্যি প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ