• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

ডিমলায় ব্যবসায়ীর হারানো টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলা থানা পুলিশের সহযোগিতায় চায়ের দোকানে হারিয়ে যাওয়া দুই লাখ টাকা ফিরে পেলেন শুটিবারি বাজারের ব্যবসায়ী দুলাল হোসেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে  উদ্ধারকৃত টাকা তার হাতে তুলে দেয় ডিমলা থানা পুলিশ।
জানা যায়, গতকাল উপজেলার শুটিবারি বাজারের ব্যবসায়ী দুলাল হোসেন কাপড়ের ব্যাগে দুই লাখ টাকা মুড়িয়ে বাজারের ঝিলিক হোটেলে সকালের চা নাস্তা করেন। নাস্তা শেষে ভূলে ফেলে যান টাকার ব্যাগটি। কিছুক্ষণ পর টাকার ব্যাগটির কথা মনে পড়লে দুলাল ফিরে এসে চায়ের দোকানে ব্যাগটি দেখতে পাননি।অনেক খোঁজাখুঁজি করে টাকা না পেয়ে তিনি  ডিমলা থানায় অভিযোগ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিশ্বদেব রায়, এসআই কালামসহ পুলিশের একটি দল তদন্তে নেমে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে শনাক্ত করে।পরে তারা ওই টাকা উদ্ধার করে।
আবুল হোসেন জানান,খাওয়া শেষে কাউকে না পেয়ে টাকার ব্যাগটি নিয়ে বাড়িতে চলে আসি। পরে স্থানীয় মেম্বারসহ তার পরিবারের লোকজন পুলিশের কাছে টাকা ফেরত প্রদান করি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, হোটেলের ম্যানেজার ও আশেপাশের লোকজনের সাথে কথা বলে টাকার ব্যাগটি নিয়ে যাওয়া ব্যাক্তির পরিচয় নিশ্চিত করে।উদ্ধারকৃত টাকা ব্যবসায়ী দুলালের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে ভুক্তভোগীর কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ