সিসি নিউজ ।। সোনালী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্যাংকের শাখা অফিসে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মোঃ মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নীলফামারী প্রধান শাখার ইনচার্জ মোঃ আতাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেডের সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক মোঃ খালেকুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল হক সরকার, সাংবাদিক আমিনুল হক, ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, ফরেন রেমিটেন্স গ্রাহক বাবুল হেসেন, হিমানী রায় অধিকারী প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফরেন রেমিটেন্স গ্রাহকদের সর্বোচ্চ সেবা দানের লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় ফরেন রেমিটেন্স গ্রাহকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।