• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে শহীদ মিনারের জায়গায় পৌর কাউন্সিলরের বাড়ি!

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে স্কুলের শহীদ মিনারের জায়গা দখল পাকা বাড়ি নির্মাণ হচ্ছে। শহীদ মিনার চত্বরে বাড়ি নির্মাণের এমন অভিযোগ সংরক্ষিত পৌর কাউন্সিলর ইয়াসমিন আরা বিরুদ্ধে । পরে স্কুল কর্তৃপক্ষের বাধার মুখে কাজ বন্ধ বন্ধ রেখেছেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তবে কাউন্সিলর ইয়াসমিন আরা দখলের বিষয়টি অস্বীকার করেন। তিনি জানন, জায়গাটি জনৈক একজনের কাছ থেকে কিনে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। আগে টিন দিয়ে টিনের বেড়া ছিল এখন শুধুমাত্র সেটি পাকা করছেন।

জানা যায়, পৌর এলাকা ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক?, “রএর বিদ্যালয়ে ২০১৯ সালে শহীদমিনারটি নির্মাণ করা হয়। একটি মহল শুরু থেকেই শহীদ মিনাটির বিরুদ্ধে অবস্থান নেন। শহীদ মিনারের পাশেই নির্মাণ করা হয় ডাস্টবিন।

সর্বশেষ গত রোববার স্থানীয় সংরক্ষিত ওই কাউন্সলির শহীদ মিনারের জায়গা দখল পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ ওই ওয়ার্ডের কাউন্সিল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে তারা নির্মাণ কাজ বন্ধ করেন। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক শামসুল বলেন,শহীদ মিনার চত্বরের জায়গা দখল করে বাড়ি নির্মাণের বিষয়টি স্কুল কমিটিকে কমিটিকে জানানো হয়েছে। কমিটির বাধার পরিপ্রেক্ষিতে আপাতত নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, বিষয়টি শোনার পর স্থানীয় লোকজনসহ বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংরক্ষিত ওই নারী কাউন্সিলর সেটি অপসারণ করবেন বলে আমাদের আস্বস্ত করেছেন। বিষয়টি পৌর পরিষদকেও জানানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ