• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

সিসি নিউজ ।। দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লক্ষন চন্দ্র রায় (১৮) নামে ১ কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া দবিরের বাজার এলাকায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তার কলেজ বন্ধ থাকার কারনে পরিবারের জোগান দিতে সে স্থানীয় একটি ডেকরেটারে কাজ নেয়। ডেকরেটারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
দিনাজপুর সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র লক্ষন চন্দ্র। সে সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামের কালিপদ রায়ের ছেলে বলে জানা গেছে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ