• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিন শিল্পীকে সম্মাননা প্রদান

সিসি নিউজ ডেস্ক ।। ‘নারীজন্ম ধন্য হোক আপন ভাগ্য গড়ার অধিকারে’ স্লোগান নিয়ে আজকে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে স্বপ্নদল প্রযোজিত নারী জাগরণের মনোড্রামা ‘হেলেন কেলার’-এর বিশেষ মঞ্চায়ন। নাটক প্রদর্শনীর আগে ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২২’ প্রদান করা হয় নাট্যজন আছমা আক্তার লিজাকে। সম্মাননা তুলে দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাট্যজন অধ্যাপক নেহাল আহমেদ।

আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছাস’ বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিনে ২০১৭ থেকে প্রবর্তন করেছে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’। করোনার কারনে গত বছর সম্মাননা প্রদান অনুষ্টান হয়নি। ১১ মার্চ সংগঠনটির ১৫ বছর পূর্তিতে ২০২১ ও ২০২২ সালের ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’ প্রদান করা হবে। ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০২১’ পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ এবং ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০২২’ পাচ্ছেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্ত্তী।

১১ মার্চ বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমির সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিল্পীদের হাতে এ সম্মাননা পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন মঞ্চসারথী আতাউর রহমান, গোলাম মুস্তাফা তনয়া অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা এমপি, আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি হেলাল হাফিজ, অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, অভিনেতা আফজাল হোসেন এবং সাংবাদিক মুন্নী সাহা। অনুষ্ঠানে স্মৃতিচারণ কথামালা ও আবৃত্তিতে অংশ নিবেন ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, নিমা রহমান, আফসানা মিমি, উত্তম গুহ, চিত্রলেখা গুহ, বন্যা মির্জা, বদরুল আনাম সৌদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ