• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খোঁজ নিন আপনাদের ছেলেরা কোথায়-জেলেনস্কি

সিসি নিউজ ডেস্ক ।। রুশ মায়েদের প্রতি তাঁদের ছেলেদের ইউক্রেনে যুদ্ধে পাঠানো থেকে বিরত রাখতে অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ মায়েদের প্রতি এই আহ্বান জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত ওই ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমি রাশিয়ান মায়েদের, বিশেষ করে যাদের সন্তান রাশিয়ার সেনাবাহিনীতে চাকরিরত তাঁদের কাছে আবারও বলতে চাই, আপনাদের সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না।’

জেলেনস্কি আরও বলেন, ‘আপনার ছেলে কোথায় আছে তা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। যদি আপনার সামান্য সন্দেহও হয় যে—আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে তাহলে অবিলম্বে তাঁদের সেই কাজ থেকে বিরত করুন। যাতে তাঁকে যুদ্ধক্ষেত্রে হত্যা বা বন্দী করা না হয়।’

জেলেনস্কি তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘ইউক্রেন কখনই এই ভয়াবহ যুদ্ধ চায়নি, ভবিষ্যতেও চায় না। তবে আমরা অবশ্যই আত্মরক্ষায় যা করা প্রয়োজন তা অবশ্যই করব।

এ দিকে, রাশিয়ার সেনাবাহিনীর হাতে আটক ইউক্রেনের শহর মেলিতোপোলের মেয়রের মুক্তি চেয়েছেন দেশির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি রুশ সশস্ত্রবাহিনীর হাতে আটক মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরভকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘গতকাল দখলদাররা মেলিতোপোলের মেয়রকে অপহরণ করেছে। ইউক্রেনের জনগণ তাঁর মুক্তি দাবি করছে। আমাদের দাবি খুবই সহজ, অবিলম্বে তাঁর মুক্তি চাই।’

ফেদোরভের আটকের পরপরই রাশিয়া সমর্থিত স্ব-ঘোষিত স্বাধীন অঞ্চল লুহানস্কের আঞ্চলিক কৌঁসুলি দাবি করেন, ‘মেলিতোপোলের মেয়র ফৌজদারি অপরাধ করেছেন এবং তাঁর অপরাধের তদন্ত চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ