• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামার ৬টি ইউনিয়নের ছাত্রদলের কমিটি ঘোষণা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দীর্ঘ দুই যুগ পর দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদলের আওতাধীন ৬টি ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুর রউফ ও সদস্য সচিব মো. রুবেল ইসলাম স্বাক্ষরিত ৬টি প্রেস বিজ্ঞপ্তিতে ১২ মার্চ (শনিবার) রাতে কমিটি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আলোকঝাড়ী ইউনিয়নে আবুল কালাম আজাদকে সভাপতি  ও মো.ফয়সাল ইসলামকে সাধারণ সম্পাদক,  ভেড়ভেড়ী ইউনিয়নে আনোয়ার হোসেনকে সভাপতি ও মো.শামীমকে সাধারণ সম্পাদক, আংগারপাড়া ইউনিয়নে মো.শামসুজ্জোহাকে সভাপতি ও তানভীর আহমেদ জনিকে সাধারণ সম্পাদক, খামারপাড়া ইউনিয়নে আতিকুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান মানিককে সাধারণ সম্পাদক, ভাবকী ইউনিয়নে জামিনুল ইসলামকে সভাপতি ও শামীম ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক এবং গোয়ালডিহি ইউনিয়নে রোমিও সরকারকে সভাপতি, মাহমুদুল হাসান মিম শাহকে সিনিয়র সহ-সভাপতি ও তমাল করকে সাধারণ সম্পাদক করে প্রতি ইউনিয়নে ২৪ সদস্যের কমিটি ঘোষণা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম বলেন, দীর্ঘ দুই যুগ পর কমিটি করতে পেরে আমরা সফল। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামীদিনের আন্দোলন ও সংগ্রামে বড় ধরনের ভূমিকা রাখবে নতুন নেতৃত্ব সেই লক্ষ্য নিয়েই কেন্দ্র ও জেলা ছাত্রদলের নির্দেশে ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ