সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার (১৫ মার্চ) এক ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আব্দুল মান্নান (৬৫) নামের ওই ব্যক্তির বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বয়েদপাড়ায়।
গত ২৪ সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বয়েদ পাড়া এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধি নাবালিকা সুপারি কুড়াতে গেলে একই এলাকার আব্দুল মান্নান ওরফে বেল্লা (৬৫) ওই নাবালিকা প্রতিবন্ধিকে ফুসলিয়ে পাশের বাঁশ ঝাঁড়ে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি যাতে কাউকে না জানানো হয় সে জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন সহ টাকার লোভ দেখানো হয়।
কিন্তু গত ৯ মার্চ প্রতিবন্ধিটি ব্যাথা সহ্য করতে না পেরে বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারটি ওই ধর্ষক আব্দুল মান্নান ওরফে বেল্লা (৬৫) এর বিরুদ্ধে প্রতিবন্ধী নাবালিকা মেয়ের মা বাদী হয়ে (ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধন/০৩ এর ৯(ক) মোতাবেক) সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। যার মামলা নং- ০৮, তারিখ- ১১/৯৩/২০২২ ইং।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। ভিক্টিমের ডাক্তারি পরিক্ষা করার পর প্রাথমিক সত্যতা নিশ্চিত হলে ধর্ষণ মামলা করার নির্দেশনা প্রদান করেছি। মঙ্গলবার ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।